রোলবল বিশ্বকাপের দ্বিতীয় পর্বে বাংলাদেশ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৪
রোলবল বিশ্বকাপে মিয়ানমারকে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ পুরুষ দল। রবিবার মিয়ানমারকে ১১-০ গোলে হারায় আসিফরা।
 
মিরপুর ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হয় বাংলাদেশ। তবে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে দুর্দান্ত জয় তুলে নেন হৃদয়-আসিফরা। ম্যাচে বাংলাদেশের হয়ে হৃদয় ৩টি, দিপ্র আর ইন্তেসার ১টি করে, আরাফাত, সাগর ও ওয়াটলার ২টি করে গোল করেছেন।
 
এর আগে হংকংকে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভূটানকে হারিয়ে দ্বিতীয় পর্বের দিকে অনেকটাই এগিয়ে যায় স্বাগতিকরা। এবার মিয়ানমারকে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করলো বাংলাদেশ।
 
ইত্তেফাক/মাহাদী