নতুন মিউজিক ভিডিওর কাজ নিয়ে নেপালে রানা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৯
 
নতুন মিউজিক্যাল ফিল্ম নিয়ে আবারো দর্শক-শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী এইচ এম রানা। গতকাল শনিবার ১৮ ফেব্রুয়ারি নতুন কাজ নিয়ে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রানা।
 
বর্তমান কাজ এবং নেপাল যাত্রা নিয়ে ইত্তেফাক অনলাইনকে খবরটি জানান শিল্পী নিজেই। দেশের বাইরে গিয়ে ভিডিও করা প্রসঙ্গে রানা বলেন, আপাততও তিনটি গানের মিউজিক ভিডিও করার পরিকল্পনা নিয়ে নেপাল যাচ্ছি তবে তার মধ্যে আমার শ্রোতাপ্রিয় নতুন ও পুরনো গানের মিশ্রন থাকবে। এবার আমার সহযাত্রী হিসেবে আছেন আমার রানার এ্যালবামের সংগীত পরিচালক আশিকুর রহমান আশিক ও তরুণ ভিডিও নির্মাতা পরিচালক রুহুল আমীন বাবু।’
 
নেপালের থামেল পোখরা নাগরকোট মুসতাং হিমালয় ও হিমাচল সহ বেশ কিছু দর্শনীয় স্থানে ভিডিওর শুটিং হতে যাচ্ছে। ভিডিওটিতে নারী মডেল হিসেবে কে বা করা থাকছেন এ বিষয়ে রানা বলেন, বাংলাদেশের কেউ না থাকলেও চমকতো একটা আছেই তবে তা সময় হলেই সবাই জানতে পারবেন। 
 
রানা আরো বলেন, ‘আমি পডাশোনা করেছি নিউইয়র্কে আন্তর্জাতিক মিডিয়া সায়েন্সের উপর এজন্য আমি লোকাল ও গ্লোবাল দুই অঙ্গনে সমানভাবে কাজ করতে চাই।’ 
 
উল্লেখ্য রানা সম্প্রতি ভারতে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ইভেন্ট অর্গানাইজেশানের আমন্ত্রণে একক কনসার্টসহ লেজার ভিশনের ব্যানার থেকে প্রকাশিত তার নতুন এ্যালবাম রানার ও মিউজিকাল ফিল্ম পাপা চিক চিক এর আন্তর্জাতিক প্রকাশনার কাজ সম্পন্নসহ বেশ কিছু ইভেন্ট ও বলিউড এবং টালিউড ছবিতে প্লেবেকের চুক্তি করেছেন।
 
ইত্তেফাক/আনিসুর