চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যক্রমের শেষ দিন ছিল গত ৭ই ফেব্রুয়ারি, আগামী ৯০ দিনের মধ্যে শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে ইতোমধ্যে প্রার্থীরা যে যার মতো প্রচারণায় ব্যস্ত।
সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে ওমর সানি-ইলিয়াস কোবরা এবং মিশা সওদাগর-জায়েদ খান নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গতকাল জ্যেষ্ঠ অভিনেতা আলমগীরের অফিসে যান অভিনয়শিল্পী ওমর সানি ও মৌসুমী। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা শাহ আলম কিরণ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবিসহ স্ট্যাটাসে এ খবর জানিয়েছেন অভিনেতা ওমন সানি।
IMG0
ওমন সানি বলেন, চলচ্চিত্রে বাঁচি, চলচ্চিত্র বাঁচাই। গ্রেট পার্সনালিটির আলমগীর সাহেব সব সময় ভেবেচিন্তে কথা বলেন। আমি আর মৌসুমী গেলাম তার অফিসে, খুব আগ্রহ নিয়ে সময় দিলেন এবং খোজ নিলেন আমার পরিবারের ও আমার নির্বাচনের। ভীষন খুশী মন নিয়ে আসলাম উনার ওখান থেকে।
সানি আরো বলেন, হাস্যউজ্জল মানুষটি ভালো থাকবেন আপনি সারাজীবন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। সব সময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ কিরণ ভাই আমাদের পাশে থাকার জন্য। সব শিল্পীবৃন্দ আপনারাও পাশে থাকবেন আমাদের।
উল্লেখ্য, কিছুদিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
ইত্তেফাক/আনিসুর
