আগামী মৌসুমেও অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টোয়েন্টি২০ লিগ বিগ ব্যাশ লীগে (বিবিএল) খেলার ইচ্ছা পোষন করেছেন মেলবোর্ন রেনেগেডসের তারকা স্পিনার ব্র্যাড হগ।
রেনেগেডসের হয়ে এবারের মৌসুমে দারুণ অবদান রেখেছেন ৪৬ বছর বয়সী হগ। প্রতিটি ম্যাচে খেলে ২৯ গড়ে নিয়েছেন ৮ উইকেট।
পার্থ স্কোরচার্সের হয়ে দুইবারের বিবিএল চ্যাম্পিয়ন হগ প্রথম স্পিনার হিসেবে বিবিএল এই ইতিহাসে ৫০ উইকেট দখল করেছেন। নিজের ক্যারিয়ার আরো কিছুদিন দীর্ঘায়িত করা প্রসঙ্গে হগ বলেছেন, এই মুহূর্তে আমি আবারো আগামী মৌসুমে বিবিএল খেলতে চাই। আশা করছি টি২০ এই লীগ ছাড়াও বিশ্বের অন্যান্য টুর্ণামেন্টেও আরো দুই বছর আমি খেলতে পারবো। কিন্তু সব কিছুর পরেও আগামী বছর বিবিএল এর জন্য নিজেকে প্রস্তুত করে তুলতে প্রয়োজনে নতুন অনুশীলন প্রোগ্রাম শুরু করবো।
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি দলের থেকে হগকে প্রস্তাব দেবার গুজব রয়েছে। এছাড়া ভারতীয় প্রিমিয়ার লিগে নিলামের অংশ নেয়া ৩০জন অস্ট্রেলিয়ানের মধ্যে হগ অন্যতম।
ইত্তেফাক/মাহাদী
