হ্যামিল্টনে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২০৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। রবিবার হ্যামিল্টনের সেডন পার্কে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক।
তবে মাঠ ভেজা থাকার কারণে ম্যাচ শুরু হতে দেরী হয়। ফলে ম্যাচ নেমে আসে ৩৪ ওভারে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার ব্রাউনিলের ৩১ ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৫৯ রানের উপর ভর করে ২০৭ রান করে নিউজিল্যান্ড। এছাড়া নিসাম ২৯ রান করেন ও শেষদিকে গ্র্যান্ডহোম ১৯ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে ভালো সংগ্রহ পায় কিউইরা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে চারটি উইকেট নেন ক্রিস মরিস। এছাড়া দুইটি উইকেট শিকার করেন রাবাদা।
ইত্তেফাক/মাহাদী
