মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১০

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩০
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই যুবকের বাবাসহ পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে উপজেলাধীন টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের টেকেরহাট সংলগ্ন সুইচ গেট নামক স্থানে যাত্রীবাহী একটি পিকাপ-ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত রাজু ফকির (১৮) উপজেলার ঘোষালকান্দি গ্রামের আহত এমারত ফকিরের ছেলে।
 
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/সালেহ্