পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। এখনো তার সেভাবে নামডাক ছড়ায় নি। বলিউডে সবে একটাই ছবি করেছেন। ইরফান খানের বিপরীতে অভিনীত নাম ‘হিন্দি মিডিয়াম’, সেটিও মুক্তি পায়নি এখনও।
তবুও তিনি এরমধ্যেই সকলের নজর কেড়েছেন, তবে ছবিতে তাঁর অভিনয় বা সৌন্দর্যের জন্যে নয়। ২০১৫ সালে তাঁর এক সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয় সম্প্রতি। ভিডিওতে তিনি বলিউডের বেশিরভাব অভিনেতাকে অশ্রাব্য ভাষায় হেনস্থা করেন। এই ভিডিও ছড়িয়ে পরায় সমালোচনার মুখে পড়েন সদ্য বলিউডে পা রাখতে আসা সাবা।
সমালোচনার মুখে আগের মন্তব্য থেকে সম্পূর্ণ ইউ-টার্ন নিয়ে অভিনেত্রী দাবি করেছেন তিনি সালমানকে ভালবাসেন, শ্রদ্ধা করেন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে সম্মান করেন।
অভিনেত্রীর বক্তব্য, পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া ‘গুড মর্নিং জিন্দেগি’ আসলে একটি মজার শো। আর তিনি শুধুমাত্র সেইমুহূর্তে মজা করে বলিউডের বিভিন্ন অভিনেতা সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন।
প্রসঙ্গত, দিন কয়েক আগে ওই শোয়ের কয়েকটি ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায়ে ভাইরাল হয়ে যায়। সেখানে সাবা সালমানকে ‘ছিচোরা বা তুচ্ছ’ বলে আক্রমণ করেন। এমনকি সলমন নাচতে পারেন না, এমন মন্তব্যও করেন সাবা।
তারপর হৃত্বিকের সঙ্গে ছবি করতে তিনি অস্বীকার করেন, কারণ তিনি দুই সন্তানের বাবা।
ইমরান হাসমি সম্পর্কে সাবার মত, মুখের ক্যান্সার এড়াতে তিনি কখনও তাঁর সঙ্গে অভিনয় করবেন না।
রীতেশ দেশমুখ সম্পর্কে সাবার মন্তব্য, তিনি সেদেশের এ-গ্রেড অভিনেত্রী, বলিউডের বি-গ্রেড অভিনেতার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন না।
রেজা/ইত্তেফাক
