কোম্পানির চোট গুরুতর নয় : গার্দিওলা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৫
ভিনসেন্ট কোম্পানির চোট গুরুতর নয় বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। শনিবার হাডার্সফিল্ডে অনুষ্ঠিত এফএ কাপের ম্যাচে ছিলেননা সিটি অধিনায়ক। ম্যচটি গোল শুন্য ড্র হয়।
 
বার বার ইনজুরিতে পড়া সিটির এই বেলজিয়ান সেন্টার ব্যাক চলতি মৌসুমে মাত্র ছয়টি ম্যাচে অংশগ্রহন করেছেন। অনেকেই ধারনা করছিল এই চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টে তিনি অংশ নিবেন। কিন্তু দলের চুড়ান্ত তালিকায় তার নামটি দেখা যায়নি।
 
আগামী মঙ্গলবার মোনাকোর বিপক্ষে তাদের মাঠে অনুষ্ঠেয় ম্যাচে তিনি খেলবেন কিনা সেটি স্পস্ট না জানিয়ে কোম্পানির ইনজুরির বিষয়ে সাংবাদিকদের অবহিত কওে গার্দিওলা বলেন, দুই দিন আগে সে (কোম্পানি) তার পায়ে কিছু একটা সমস্যা অনুভব করেছে। তবে সেটি বড় কোন বিষয় নয়। আমি জানি এই ম্যাচটি আমাদের খেলতে হবে। প্রথমার্ধে আমরা গোলের কয়েকটি সুযোগও সৃস্টি করেছিলাম। তবে হাডার্সফিল্ডের গোল রক্ষক দারুনভাবে প্রতিহত করেছে। দ্বিতীয়ার্ধে সম্ভবত আমরা অপেক্ষাকৃত বেশী ভাল খেলেছি। তবে গোলের সুযোগ খুব বেশী সৃস্টি করতে পারিনি।’
 
এখন শেষ ষোলতে পৌছতে হলে ঘরের মাঠে হাডার্সফিল্ডের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে ম্যানচেস্টার সিটিকে। আগামী ২৮ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে। 
 
গার্দিওলা বলেন, প্রিমিয়ার লীগের অনেক ক্লাবই এফএ কাপ থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছে। কিন্তু আমাদের জন্য একটি সুযোগ এখনো রয়েছে।
 
ইত্তেফাক/রেজা