আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই : ডেপুটি স্পিকার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৩
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, বিএনপি কথায় কথায় আন্দোলনের ভয় দেখায়। আন্দোলন কত প্রকার ও কি কি তা আওয়ামী লীগ জানে। 
 
রবিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার আমদির পাড়ায় সুধী সমাবেশ ও নবনির্মিত মসজিদের ভিত্তি প্রস্তরস্থাপন এবং জুমারবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
ফজলে রাব্বী মিয়া বলেন,  ২০১৯ সালে যে নির্বাচন হবে তাতে বিএনপি অংশ নেবে এবং শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের সময় দেশে যে উন্নয়ন হয়েছে অন্য কোন সরকারের সময়ে তা হয়নি। এই উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত ইসলামের নামে মানুষ হত্যা করছে। 
 
স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে ওই সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু, স্থানীয় সুধী জন সারোয়ার জাহান পাশা, বেনজির আহমেদ বিজু, বদরুল আলম সোহাগ প্রমুখ।
 
ইত্তেফাক/উজ্জল