ফারুকীর পাশে দাঁড়ালেন বলিউডের পরিচালক ভান্ডারকার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০০
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত বলিউডের নামী পরিচালক মধুর ভান্ডারকার। বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নবনির্মিত ছবি ‘ডুব’ এর মুক্তির উপর স্থগিতাদেশ নিয়ে এবার মুখ খুললেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবরে এই তথ্য জানা যায়।
 
তিনি বলেন, নো বেড অব রোজেস সিনেমার নির্মাতাদের জন্য সত্যিই খুব খারাপ লাগছে।
 
IMG0
 
তিনি আরো বলেন, ‘ক্যালেন্ডার গার্ল’ সিনেমাও পাকিস্তানে নিষিদ্ধ হয়েছিল। পৃথিবী এখন অনেক পরিবর্তিত হয়ে গেছে। আমরা এখন  উদারমনস্কতার কথা বলি, বাক স্বাধীনতার কথা বলি। ইরফান একজন প্রতিভাবান অভিনয় শিল্পী, ভারতের মত বাংলাদেশেও একই পরিমান দর্শক চাহিদা আছে।
 
প্রসঙ্গত, ফারুকীর ডুব সিনেমার আন্তর্জাতিক নাম ‘নো বেড অব রোজেস’। আর এই সিনেমার অভিনেতা ও সহ প্রযোজক হল বলিউডের খ্যাতিমান অভিনেতা ইরফান খান। পাশে দাঁড়ানোর জন্য ভান্ডারকারকে ধন্যবাদ দিয়েছে ফারুকী।
 
ইত্তেফাক/রেজা