ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১০

মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সোমবার ঢাকা আসছেন নরওয়ের পররাষ্ট্র মন্ত্রী বরজ ব্রেনডে। দুইদিনের সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী এএমএ মুহিত ও পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত্ করবেন।

গত বছর সেপ্টেম্বর মাসে পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী অসলো সফরকালে নরওয়ের মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সময় এ ফিরতি সফরের সিদ্ধান্ত হয়। নরওয়ের মন্ত্রী আজ মধ্যরাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

দুই পররাষ্ট্র মন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা করবেন। এ ছাড়া তিনি নতুন প্রজন্মের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন বলে জানা যায়।

ইত্তেফাক/নূহু