মৌসুমী হামিদ: আবারো বড়পর্দার ব্যস্ততা...

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫১
 
ছোটপর্দা ও বড়পর্দা দুটিতেই ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। চলতি সময়ে তিনি বিভিন্ন নাটকের পাশাপাশি তার নতুন ছবি ‘কয়লা’ নিয়ে ব্যস্ত আছেন। আগামী মাস থেকে শুরু হবে চলচ্চিত্রটির শুটিং। যেখানে তাকে দুটি ভিন্নরূপে দেখা যাবে।
 
চলচ্চিত্র প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘বড়পর্দায় আমি যে খুব বেশি কাজ করি তা কিন্তু নয়। কাজের প্রস্তাব পাই অনেক। কিন্তু যে চরিত্রগুলো নিজের ভালো লাগে না সেটি বিগ বাজেটের ছবি হলেও করতে চাই না। চরিত্রটা অভিনয়ের জন্য মুখ্য।’
 
চলতি সময়ে নাটকে ব্যস্ততা থাকলেও আপাতত চলচ্চিত্রের কাজের জন্য কিছুটা কমিয়ে দিয়েছেন মৌসুমী।
 
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘একটি চলচ্চিত্রের জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত। তাই এখন অন্যান্য ব্যস্ততা কমিয়ে ছবি নিয়েই ব্যস্ত আছি। সেখানে আমি যে চরিত্রে অভিনয় করবো সেটি নিজের মাঝে রপ্ত করার প্রচেষ্টায় আছি এখন।’
 
ইত্তেফাক/আনিসুর