‘হেলেন কেলার’র তৃতীয় মঞ্চায়ন আজ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৮
 
সোমবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাট্য সংগঠন স্বপ্নদল মঞ্চস্থ করবে ‘হেলেন কেলার’র তৃতীয় মঞ্চায়ন। হেলেন কেলার রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
 
অন্ধ ও বধির নারী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান সালিভানের অতি-মানবিক প্রেরণায় হেলেন কেলারের সকল নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনী হেলেন কেলার।
 
রবীন্দ্রমানসে প্রভাবিত হেলেন তার শিক্ষয়িত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি, আইনস্টাইনসহ বিশ্ববিখ্যাত ব্যক্তিদের সান্নিধ্যে তার জীবন সমৃদ্ধির কথা। উঠে আসে নারীজাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ,ধ্বংস,সহিংসতা,বর্ণবাদ বিরোধী বক্তব্য।
 
বিশ্ব-বিস্ময় মহীয়সী নারী হেলেন কেলার’র জীবন, কর্ম,স্বপ্ন, সংগ্রাম, দর্শন ভিত্তিক একক অভিনয় নাট্য বা মনোড্রামা হেলেন কেলার এ অভিনয় করছেন জুয়েনা শবনম এবং প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল।
 
ইত্তেফাক/আনিসুর