নারীদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ উইমেন ম্যারাথন। আগামী ১০ মার্চ হাতিরঝিলে ‘নারীর নিরাপত্তার জন্য ক্ষমতায়ন’ স্লোগানে অনুষ্ঠিত হবে এই ম্যারাথন।
এজন্য সকল শ্রেণী পেশার নারীদের অংশগ্রহণের আশা করছে আয়োজকরা। তারা জানায়, আমরা বিশ্বাস করি নারীরা এই ম্যারাথনে অংশ নিবে এবং নিজ নিজ ক্ষেত্রে নিজেদের দক্ষতা তুলে ধরবে।
এই ইভেন্টটি আয়োজন করছে এভারেস্ট একাডেমি ও ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এই ইভেন্টে সহযোগিতা করছে।
১০ মার্চ শুক্রবার এই ম্যারাথনে অংশ নিবেন, বাংলাদেশ নারী ফুটবল ও ক্রিকেট দল। বিভিন্ন দুতাবাসের নারী রাষ্ট্রদূত ও অভিনয়শিল্পীরা।
ইত্তেফাক/মাহাদী
