ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের নিলামে ইংলিশ ক্রিকেটার টাইমাল মিলসকে ১২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে ব্যাঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স।
মিলস বিগ ব্যাশে ব্রিসবেন হিটস ও বিপিএলে চিটাগাংয়ের হয়ে খেলেছেন।
এর আগে অলরাউন্ডার বেন স্টোকসকে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে পুনে রাইজিং সুপারজায়ান্টস। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দর। এর আগে গত আসরে ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিংকে রেকর্ড ১৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়াদ্রাবাদ।
এছাড়া আরেক ইংলিশ ক্রিকেটার ইয়ন মরগানকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে ১ কোটি রুপিতে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। এছাড়া শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ২ কোটি রুপিতে নিয়েছে তারা।
ইত্তেফাক/মাহাদী
