নারায়ণগঞ্জে জেএমবির ৩ সদস্য আটক

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৫
 
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের জেএমবির তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। তাদের কাছ থেকে অস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও জিহাদি বই জব্দ করা হয়েছে।
 
সোমবার বেলা সাড়ে ১১টার র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। 
 
ইত্তেফাক/সালেহ্