সিরিজের দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়েকে হারালো সফরকারী আফগানিস্তান। ৫৪ রানের এই জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে লিড নিলো আফগানরা। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টি আইনে ১২ রানে জিতেছিলো আফগানিস্তান।
হারারে স্পোটর্স ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নেমে ওপেনার মোহাম্মদ শেহজাদের ৬৪, রহমত শাহ’র ৫৩, নাজিবুল্লাহ জাদরানের ৪৫ ও মোহাম্মদ নবীর ৩৩ রানের কল্যাণে ৯ উইকেটে ২৩৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। জিম্বাবুয়ে তেন্ডাই চাতারা ৩ উইকেট নেন।
IMG0
জবাবে শুরুটা ভালো হলেও, পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৮৪ রানে অলআউট হয়ে টানা দ্বিতীয় হারের স্বাদ পায় জিম্বাবুয়ে। ওপেনার সলোমন মির দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন। এছাড়া ক্রিস আরভিন করেন ৩৪ । আফগানিস্তানের নবী ও রশিদ খান ৩টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন রশিদ।
একই ভেন্যুতে আগামী ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
ইত্তেফাক/রেজা
