মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চ্যানেল আই এর জনপ্রিয় রিয়েলিটি শো ক্ষুদে গানরাজ’র একটি বিশেষ পর্ব নির্মাণ করেছেন ইজাজ খান স্বপন।
এ পর্বে ১৮ জন ক্ষুদে শিল্পীর সঙ্গে গানে অংশ নিয়েছেন বাংলাদেশে বসবাসরত বিদেশীরা। ক্ষুদে গানরাজের শিল্পীদের পাশাপাশি বিদেশীরাও বাংলায় গেয়েছেন দেশের গান।
গানগুলোর মধ্যে রয়েছে ওরা আমার মুখের ভাষা..., বর্ণমালা..., মোদের গরব মোদের আশা... ইত্যাদি।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাবি’র ভাষা ইনিস্টিটিউটের সহযোগী অধ্যাপক রূপা চক্রবর্তী। সেই সঙ্গে রয়েছেন প্রতিযোগিতার প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এসআই টুটুল।
নৃত্যে অংশ নিয়েছেন সেরা নাচিয়ের ৬ জন শিল্পী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মীম চৌধুরী। প্রচার হবে ২১ শে ফেব্রুয়ারি রাত ৮টায়।
ইত্তেফাক/আনিসুর
