দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে পহেলা বৈশাখে বাজারে আসছে সংগীত এহসান কবিরের দ্বিতীয় একক অ্যালবাম ‘মাঝে মাঝে’। এই অ্যালবামের গানগুলোর কথা, সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীত আয়োজন করেছেন তমাল হাসান।
অ্যালবামটি বাজারে আসছে ‘ওয়াই আর’মিউজিকের ব্যানারে। অ্যালবামটি সাজানো হয়েছে ছয়টি মৌলিক গানের সমন্বয়ে।
অ্যালবামটি প্রসঙ্গ এহসান কবির বলেন, ‘মাঝে মাঝে’ অ্যালবামটি আমার মেধা, মনন ও দীর্ঘ সময় পরিশ্রমের ফসল। এই অ্যালবামের সবগুলো গানের কথা, সুর এবং সংগীত আয়োজন বাংলা গান সম্পর্কে শ্রোতাদের একটা ভিন্ন মাত্রার আনন্দ দেবে বলে আমি বিশ্বাস করি।’
তিনি বলেন, ‘গানগুলো একদিকে যেমন বর্তমান সময়কে ধারণ করে তৈরি করেছি তেমনি শাস্ত্রীয় সংগীতেরও ছোঁয়া রয়েছে। ছয়টি গানের মধ্যে দুটি দ্বৈত গান রয়েছে। গানের কথা ও সুরে মৌলিকত্ব রাখারও চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে শ্রোতাদের।’
প্রসঙ্গত, শিল্পী এহসান কবির ‘যাক না হারিয়ে’ শিরোনামে একক অ্যালবাম দিয়ে গানের ভুবনে পা রাখেন। এছাড়া তিনি গান করেছেন ‘খুঁজি তোমায়’, ‘ভালোবাসার মহাকাব্য’ ও ‘মেঘ-রোদ্দুর’ শিরোনামে আরো তিনটি মিশ্র অ্যালবামে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক এবং পরবর্তীতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রিধারী শিল্পী এহসান কবির বর্তমানে ওস্তাদ সঞ্জীব দে’র তত্ত্বাবধানে শাস্ত্রীয় সংগীতের তালিম নেয়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্ত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

ইত্তেফাক/উজ্জল