আর্জেন্টিনার পুন্টা টম্বো উপদ্বীপে যেদিকে দেখা যায় সেদিকেই পেঙ্গুইন। ছোট মাছের প্রাচুর্যের কারণে চলতি বছর এই উপদ্বীপ সফর করেছে দশ লক্ষাধিক পেঙ্গুইন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ডসংখ্যক ম্যাজিয়াল্লানিক পেঙ্গুইন সেখানে একত্রিত হয়েছে। এটি সংরক্ষিত এলাকা এই প্রজাতির পেঙ্গুইনের সবচেয়ে বড় কলোনি এবং হাজারো পর্যটক সেটি দেখতে সেখানে ভ্রমণ করেন। বলাবাহুল্য এবারের দৃশ্য পর্যটকদের মনে বিশেষভাবে দোলা দিয়েছে।
IMG0
এই উপদ্বীপের ছোট দ্বীপগুলো এই জাতের পেঙ্গুইনের বাসা বানানোর জন্য দারুণ উপযোগী, এবং উপকূলে এর খাদ্য সার্ডিন ও আনচোভি মাছ রয়েছে প্রচুর পরিমাণে।
IMG2
সেপ্টেম্বর ও অক্টোবরে সেখানে এসে ডিম পাড়ার পরে পুরুষ ও নারীরা পালাক্রমে পাহারা ও খাদ্যসংগ্রহের কাজ করে থাকে।
IMG1
উষ্ণ জলবায়ুর এই প্রাণীগুলো দক্ষিণ আর্জেন্টিনা ও চিলিতে বড় কলোনির মধ্যে বংশবৃদ্ধি করে থাকে এবং মার্চ ও সেপ্টেম্বরে দক্ষিণে ব্রাজিল পর্যন্ত চলে যায়। এপি।
ইত্তেফাক/সাব্বির
