বিএনপি নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে: শাজাহান খান

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৯
 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে নানাধরনের ষড়যন্ত্র করছে।’
 
সোমবার ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
শাজাহান খান বলেন, ‘তারা নির্বাচনের নামে ২০১৪ সালের মতো হুমকি-ধামকি দিতে চায়। কিন্তু তাদের সে হুমকি-ধামকিতে জনগণ ভয় পায় না। দেশের শান্তি ও উন্নয়ন প্রিয় জনগণ আগামীতে ভোটের মাধ্যমে বিএনপির অপকর্মের জবাব দিবে।’
 

ইত্তেফাক/মণ্ডল