বইমেলায় অজেয় চৌধুরীর দুই বই

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৪
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি ও কথা সাহিত্যিক অজেয় চৌধুরীর দুইটি বই। এর মধ্যে ‘মায়ার বাঁধন’ছোটগল্পটি প্রকাশ হয়েছে মিজান পাবলিশার্স থেকে। এর প্রচ্ছদ করেছেন অভিজিৎ চৌধুরী। বইমেলার ৩৯০,৩৯১ ও ৩৯২ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এর দাম ১০০ টাকা। বইটিতে রয়েছে ৫টি ভিন্নধর্মী গল্প। যা পাঠকের মনের চাহিদা মেটাতে সক্ষম হবে। 
 
অজেয় চৌধুরীর দেহকাব্য ‘ভালোবাসার ফুঁ’বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন অভিজিৎ চৌধুরী। বইমেলার ৩৬৯ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এর দাম ১৩৫ টাকা। এতে রয়েছে ৫০টি দেহকাব্য। কবিতাগুলোতে সহজাত বিশ্লেষণে সাজানো যা কবিতা প্রেমীদের পছন্দ হবে বলে মনে করেন কবি অজেয় চৌধুরী। 
 
তিনি আরো বলেন, দেহকাব্য বলতে আমরা সাধারণত যে ভাষার অলঙ্করণ বুঝি এখানে তার ব্যতিক্রম রয়েছে। সবগুলো কবিতাকে সাবলীল ভাষায় ফুঁটিয়ে তোলা হয়েছে।
 
 
 
ইত্তেফাক/উজ্জল