পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোট গ্রহণ আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ ধাপে ২২ জেলার ১০৭টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। টাঙ্গাইলের মির্জাপুরে ১২০ ভোট কেন্দ্রের মধ্যে অধিকাংশ ভোট কেন্দ্র ভোটার শূন্য দেখা গেছে। কেন্দ্রের বাহিরে ও ভিতরে ভোটার দেখা যাচ্ছে না।
উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুষ্টকামুরী আলহাজ শফিউদ্দিন মিঞা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র বাওয়ার কুমারজানি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র, গোড়াই উচ্চ বিদ্যালয় কেন্দ্র, কান্ঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাওড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, জামুর্কি নবার স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার শূন্য দেখা গেছে।
একই অবস্তা উপজেলার মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর ও আজগানা ইউনিয়নের অধীনে ১২০ টি ভোট কেন্দ্রের অবস্থা বলে জানা গেছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজচানুল হক মিজান জানান, ১২০ কেন্দ্রের মধ্যে ৭০ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনার এ উপজেলায় ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫০০শ পুলিশ বাহিনী, ১৫০০শ আনসার, ৪০ জন বিজিবি সদস্য ও স্টাইকিং ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে গ্রহণের লক্ষ্যে উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের ১২০ টি ভোট কেন্দ্রের জন্য ১২৬ জন প্রিজাইডিং অফিসার, ৭৮৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং এক হাজার ৬৭০ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করছেন।

মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার মো. সাইফুর রহমান বলেন, ভোট কেন্দ্রে ভোটার তেমন লক্ষ করা যাচ্ছে না। তবে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণের লক্ষে তাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে।
চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু(নৌকা), টাঙ্গাইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জননেতা মো. ফিরোজ হায়দার খান(মোটর সাইকেল), ন্যাশনাল পিপুলস পার্টির মো. লাল মিয়া(আম মার্কা) এবং প্রগতিশীল বামদল বাংলাদেশ রামকৃষ্ণ পার্টির সভাপতি শ্রী মতি রুপা রায় চৌধুরী (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে পুরুষ প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার(তালা), উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও সাবেক জিএস সেলিম সিকদার(উড়োজাহাজ) এবং উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. আবুল কাশেম(টিউবওয়েল)।
আরো পড়ুন: ফিলিস্তিনি বন্দিদের জুমার নামাজ নিষিদ্ধ করল ইসরাইল
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও মহিলালীগের নেত্রী মীর্জা শামীমা আক্তার শিফা(কলসী), টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা মহিলা দলের সভা নেত্রী খালেদা সিদ্দিকী স্বপ্না(ফুটবল) এবং জেলা মহিলা লীগের নেত্রী বেগম সালমা সালাম উর্মি( হাঁস মার্কা)।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে গ্রহণের লক্ষে প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারগন ভোট কেন্দ্রে আসতে শুরু করেছে। নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণ যোগ্য করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
