আফগান ভাইস প্রেসিডেন্টের ওপর হামলা, নিহত ১

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১১:৪৪

অল্পের জন্যে প্রাণে বেঁচে গেলেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তুম। হত্যার উদ্দেশে তার গাড়িবহরে হামলা করা হয়। এতে তিনি রক্ষা পেলেও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। খবর বিবিসির। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে দেশটির ভাইস প্রেসিডেন্টের গাড়িবহরে হামলা হয়। 

ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে তালেবান।

এর আগেও গত বছরের জুলাইতে হামলার স্বীকার হন এ নেতা। সেসময় আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে  আবদুল রশিদ অবতরণ করার পরপরই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ওই হামলায় সেসময় ১৪ জন নিহত হয়েছিল।

ওই হামলায় দায় স্বীকার করে নেয় ইসলামিক স্টেট। 

আরো পড়ুন: চীনে মুসলিমদের ওপর নির্যাতনের ব্যাপারে বেশি কিছু জানি না: ইমরান খান

আবদুল রশিদ দোস্তুম দেশটির একজন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। 

ইত্তেফাক/এসআর