আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে সংস্কৃতিকর্মীরা অনেকেই ব্যস্ত থাকেন। প্রতি বছরই নির্মিত হয় নতুন অনেক কিছু। সেই ধারাবাহিকতায় এবারো বিভিন্ন নাটক ও গান তৈরি হয়েছে।
গুণী সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী গেয়েছেন ‘বর্ণমালা’ শিরোনামে নতুন একটি গান তার সাথে কণ্ঠ দিয়েছে সারেগামা একাডেমির শিশু কণ্ঠশিল্পীরা। মাহফুজ বিল্লাহ শাহীর লেখায় গানটি সুর ও সঙ্গীত করেছেন শেখ সাদী খান।
গতকাল গানটি রিলিজ পায়। সিডি চয়েজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাবে। আব্দুল হাদী বলেন, ‘ভালো একটি কাজ করলাম এবার। শ্রোতাদেরকে দারুণ একটি একুশের গান উপহার দিতে পারলাম। সাথে ছিল সারেগামা একাডেমির কয়েকজন শিশু কণ্ঠশিল্পী। ছোট হলেও বেশ ভালো গেয়েছে তারা।’
ইত্তেফাক/আনিসুর
