বিরুলিয়া গ্রামের একটি স্কুলকে হঠাৎ করেই ইংরেজি মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য উঠেপড়ে চেষ্টা চালাচ্ছেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খানসাহেব। এই স্কুলের শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় বাংলার শিক্ষক দিদিমণি স্কুল কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং একসময় পদত্যাগ করেন।
নিজের উদ্যোগে গ্রামের বটগাছের নিচে তৈরি করেন দূরের পাঠশালা। ছাত্রছাত্রীরা আগ্রহ সহকারে সেখানে পড়তে যায়। আর ওদিকে সদ্য ইংরেজি মাধ্যম স্কুলটি তার জনপ্রিয়তা হারায়। দিদিমণির ওপর অনেক চাপ আসা সত্ত্বেও তিনি তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। একসময় চেয়ারম্যান তাঁর ভুল বুঝতে শুরু করেন আর দিদিমণিকে তাঁর স্কুলে নিয়ে যেতে চান। কিন্তু দিদিমণি তাঁর দূরের পাঠশালাকেই ধরে থাকতে চান।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। নাটকটিতে অভিনয় করেছেন বিপাশা হায়াত, মামুনুর রশীদ, শার্লিন, এ টি এম রাসেল, সিমি রওশন প্রমুখ।
মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘দূরের পাঠশালা’।
ইত্তেফাক/আনিসুর
