মির্জাপুরে নানা আয়োজনে মাতৃভাষা দিবস উদযাপন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৩
রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ, প্রভাত ফেরী, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বই মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তৃভাষা (শহীদ দিবস) উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
রাত ১২টা এক মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের অংশ গ্রহণে প্রভাত ফেরী বের করা হয়।একই অনুষ্ঠান পালন করা হয় কুমুদিনী কমপ্লেক্স, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, ভারতেশ্বরী হোমস ও নার্সিং স্কুল এন্ড কলেজে। এখানে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার শিক্ষা পরিচালক প্রতিভা মুৎসুদ্দি।
 
এদিকে সকাল নয়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বই মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। মির্জাপুর শিল্পকলা একাডেমি ও চিত্র শিল্পী খন্দকার হুমায়ুন কবীরের উদ্যোগ্যে আখর নামে একটি দেয়াল পত্রিকা বের করা হয়।IMG0
 
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান, কৃষি অফিসার মোহাম্মদ আরিফুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার মো. শহিদুল ইসলাম প্রমুখ। পরে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম