৭০ কেজি ওজন কমিয়ে অভিনয়ে আব্বাস-মাস্তান পুত্র

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৭
 
জনপ্রিয় নিমার্তা আব্বাস-মাস্তান। দুই ভাই একসঙ্গে পরিচালনা করেন, বলিউডে এরা প্রথম। এবার সেই আব্বাস বর্মাওয়ালার ছেলে মুস্তাফা বলিউডে পা রাখছেন শিগগিরই। বাবা-চাচার হাত ধরে নামছেন বলিউডে।
 
সিনেমার নাম ‘মেশিন’। পরিচালক সেই আব্বাস-মস্তান। মুস্তাফার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে।
 
​তবে মুস্তাফাকে অনেক কসরত করতে হয়েছে বলিউডে ডেবিউ করতে গিয়ে। তাঁর ওজন ছিল আগে ১২০ কেজি। সে সব দিকে মাথা না ঘামিয়ে মুস্তাফা প্রবল পরিশ্রম করে গিয়েছেন। চূড়ান্ত নজর দিয়েছেন নিজের শরীরের দিকে।
 
মুস্তাফার কথায়, ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল। কোনও খাবারই আমি বাদ দিতাম না। সবই খেতাম প্রচুর পরিমাণে। খাবার দেখে লোভ সামলাতে পারতাম না। চার থেকে পাঁচ বছর আগে থেকে আমি ওজন ঝরানো আরম্ভ করি। আমার ট্রেনার আমাকে অনেক সাহায্য করেছেন এই ওজন কমাতে। আগে ছিল ১২০ কেজি, আর এখন আমার ওজন ৫৫ কেজি।
 
তিনি আরো বলেন, ডায়েটের প্রথম সপ্তাহ ছিল সব থেকে বেদনাদায়ক। যে রকম ভাবে আমাকে ওয়ার্ক আউট করতে হয়েছে লাগাতার, ঠিক সে রকমই খাবার-দাবারও অনেক চেক করতে হয়েছে।
ইত্তেফাক/আনিসুর