খালেদা জিয়া-মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বুধবার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩১
 
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বুধবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
 
আগামীকাল (বুধবার) বিকাল সাড়ে চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৪ জানুয়ারি।
 
ইত্তেফাক/জামান