তারুণ্যের ভাষা আন্দোলন ‘আলো’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৩
 
রাহাত কবির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দেয়। পড়াশোনার পাশাপাশি নাটক, আবৃত্তি এবং নানা সাংস্কৃতিক কাজ নিয়ে তার দৈনন্দিন ব্যস্ততা।
 
২১শে ফেব্রুয়ারি উপলক্ষে তারা মঞ্চায়ন করবে মুনীর চৌধুরীর কবর নাটক। শুরু হয় নাটকের মহড়া। কিন্তু হঠাৎ তৈরি হয় নতুন সঙ্কট। বিশ্ববিদ্যালয়ের ভিসি এ নাটক না করার জন্য আদেশ জারি করেন। রাহাত ও তার দল চালিয়ে যায় লড়াই। এভাবেই নাটকটির কাহিনী।
 
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘আলো’র গল্প এটি। সুজাত শিমুলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।
 
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাকিয়া বারী মম, সুজাত শিমুল। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে নাটকটি প্রচার হবে আরটিভিতে।
 
ইত্তেফাক/আনিসুর