সাতক্ষীরার বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৩:৫৬

সাতক্ষীরার গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে লিটন হোসেন (২৪) নামের এক ইলেকট্রিক মিস্ত্রী মারা গেছেন।

রবিবার দুপুরে সদর উপজেলার গাজীপুর মহাদেবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

লিটন হোসেন সদর উপজেলার ভাড়–খালী মাহমুদপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: কুমিল্লার তিতাসে তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

স্থানীয়রা জানান, ইলেকট্রিক মিস্ত্রী লিটন হোসেন সদর উপজেলার গাজীপুর মহাদেবনরের একটি মসজিদে ইলেকট্রিক কাজ করছিলেন। এ সময় হঠাৎ অসাবধান বশতঃ তার একটি হাত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।  

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম