স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংসদীয় গণতন্ত্রের দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর কোন বিকল্প নেই। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে কাজিপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে। সেই নির্বাচনে উন্নয়নের জন্য জনগণ শেখ হাসিনা এবং তার দলকেই ভোট দেবে। ভাল কাজের মুল্যায়ন জনগণ করবেই। বিএনপির নির্বাচনকালীন ফর্মুলা দিয়ে অহেতুক ধুম্রজাল সৃষ্টি করছে। রাজনৈতিক বিভ্রান্ত সৃষ্টির জন্য বিএনপি এই কাজ করছে।
তিনি বলেন, বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার জন্য আগামী নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মোজ্জামেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/উজ্জল
