রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল শিশুদের নিয়ে বিশেষ আয়োজন ‘মি এন্ড মম কিডস্ কার্নিভাল ২০১৭’।
রাজধানীর উত্তরা ফ্রেন্ডস্ ক্লাব মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের নিয়ে ‘মি এন্ড মম’ আয়োজন করে ‘মি এন্ড মম কিডস্ কার্নিভাল ২০১৭’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদের প্রফেসর আব্দুস সাকুর শাহ।
এ সময় উপস্থিত ছিলেন সিনহা ট্রেড এন্টারপ্রাইজ লিমিটেড এর কর্নধার ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান সিনহা, ব্যবস্থাপনা পরিচালক ক্যারট কমিউনিকেশনের সরদার সানিয়াত হোসেন এবং উত্তরা ফ্রেন্ডস্ ক্লাব এর প্রতিষ্ঠাতা ও উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী (রবিন) এবং উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগ ও উত্তরা ফ্রেন্ডস্ ক্লাব এর সাধারণ সম্পাদক সাইদ আহাম্মেদ সিদ্দিকি কাক্কা।
সকালে অনুষ্ঠান উদ্বোধনের পরই কচি-কাঁচাদের কলতানে মুখরিত হয়ে উঠে উত্তরা ফ্রেন্ডস্ ক্লাব মাঠ। রংবেরঙের পোশাকে কমপক্ষে হাজার খানেক শিশুরা মেতে উঠে এ আনন্দ উৎসবে। শিশুদের জন্য দিনব্যাপী এ আয়োজনে ছিল চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা, পুতুল নাচ, ম্যাজিক শো ও র্যাফেল ড্র। এছাড়া ছিল শিশুদের জন্য হরেক রকমের খাবারের ব্যবস্থা।
ইত্তেফাক/উজ্জল
