রাজধানীর ডেমরায় গাড়িচাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত রুহল আমিন (৫৫) ডেমরার পূর্ব হাজিনগর বায়তুল আমান মসজিদ গলির বাসিন্দা।
বুধবার সকাল সাড়ে সাতটায় ডেমরার স্টাফ কোয়াটার এলাকার নতুন মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। বডিবিহীন একটি গাড়ি ওই সড়ক দিয়ে ওয়ার্কশপে যাওয়ার সময় রুহল আমিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহতের ভাতিজা বদিউল আলম জানান, রুহল আমিন সোয়ারিঘাটে বাবুল হোটেল নামে একটি খাবার দোকানের মালিক ছিলেন।
ইত্তেফাক/সালেহ্
