ফিটনেসের কারণে ভারতের বিপক্ষে খেলা হয়নি টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। তবে ফিটনেস প্রমাণ করে আবারো টেস্ট দলে জায়গা করে নিয়েছেন। তার এই ফিরে আসায় অভিনন্দন জানিয়েছে তার ক্লাব সাসেক্স।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের নিজস্ব পেজে মোস্তাফিজকে অভিনন্দন জানায় সাসেক্স। তারা জানায়, আজ আমাদের বাংলাদেশি সমর্থকদের অভিনন্দন জানাই, সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশ দলে ডাক পাওয়ায় সাবেক সাসেক্স খেলোয়াড় মোস্তাফিজকেও অভিনন্দন।
IMG0
এর আগে টানা প্রায় পাঁচ মাস ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা মোস্তাফিজুর রহমান ফিরেছিলেন নিউজিল্যান্ড সিরিজে। তবে হঠাৎ কোমরে ব্যথা অনুভব করায় টেস্ট সিরিজে খেলা হয়নি তার। ভারতের বিপক্ষে হায়দরাবাদে ঐতিহাসিক টেস্টেও ছিলেন না তিনি। তবে এরই মধ্যে ঘরোয়া ক্রিকেট খেলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন কাটার মাস্টার।
ইত্তেফাক/মাহাদী
