লাইভে আসছেন দিলরুবা খান ও তার মেয়ে শিমুল খান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৫
 
বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’তে সরাসরি গান গাইবেন সঙ্গীতশিল্পী দিলরুবা খান ও তার মেয়ে শিমুল খান। অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১টায়।
 
লোকগানের পরিচিত মুখ দিরুবা খান। তার গাওয়া দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে। ১৯৯১ সালে তার গাওয়া পাগলমন মনরে মন কেন এত কথা বলে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর থেকে পাগল মন দিলরুবা বলে পরিচিতি পান। 
 
এদিকে যোগ্য মায়ের যোগ্য সন্তান হিসেবে গানের জগতে নিজেকে প্রমাণ করে চলেছেন শিল্পী শিমুল খান। তাদের  কণ্ঠ্যে শোনা যাবে বেশকিছু জনপ্রিয় গান।
 
দর্শকরা টেলিফোন এবং এসএমএস এর মাধ্যমে পছন্দের গানের অনুরোধ জানাতে পারবেন। জানাতে পারবেন মতামতও। ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস আলী সোহেল ও আব্দুল্লাহ আল মামুন।
 
ইত্তেফাক/আনিসুর