মেক্সিকোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে শীর্ষ মার্কিন দূতদের সেখানে প্রেরণ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সেক্রেটারি অব স্টেট এবং হোমল্যান্ড সিকিউরিটির প্রধান বৃহস্পতিবার মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য ও মেক্সিকান অভিবাসীদের নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
গত কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচাইতে বাজে সময় কাটাচ্ছেন মেক্সিকান প্রেসিডেন্ট এনরিকে পেনে নিয়েতো। তাই বৃহস্পতিবার মার্কিন সেক্রেটারি অব স্টেট রেক্স টিলারসন এবং হোমল্যান্ড সিকিউরিটির প্রধান জন ক্যালির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাত করবেন তিনি।
সীমানায় দেয়াল তৈরির কথা বলে প্রথম মেক্সিকোর সঙ্গে বাজে সম্পর্কের সূচনা করে ট্রাম্প। পরবর্তীতে তারা জানায়, দেয়াল তৈরির খরচ মেক্সিকোর পণ্যের ওপর বাড়তি ট্যাক্স আরোপ করে আদায় করা হবে। এরপর থেকে বেশ উত্তেজিত বাক্য বিনিময় হয় দুই দেশের মধ্যে।
এই সফরের উদ্দেশ্যে সম্পর্কে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, সীমান্ত নিরাপত্তা, দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য নিয়ে কথা বলার জন্য তারা এই সফর করছে। এএফপি।
ইত্তেফাক/রাফাত
