মুক্তির অপেক্ষায় ‘ক্রাইম রোড’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১০
 
আগামী ২৪ মার্চ সারাদেশে মুক্তি পাচ্ছে নির্মাতা সায়মন তারিকের ‘ক্রাইম রোড’ সিনেমা। সিনেমাটির শুটিং শেষ হয়েছে বেশ আগে। চলতি বছরের শুরুতে সেন্সর ছাড়পত্র মিলেছে।
 
অ্যাকশন ঘরানার এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ, জেফ, বিপাশা কবির, রুমাই নোভিয়া,  শিশির,  সাদিয়া আফরিন, সজল, বড়দা মিঠু, অমিত হাসান, মিজু আহমেদ, আহমেদ শরীফসহ অনেকে।
 
অভিনেতা আনিসুর রহমান মিলন বলেন, সিনেমাটির গল্প কয়েকজন বন্ধুকে ঘিরে। এখানে কয়েকটি জুঁটি দেখা যাবে। আশা করছি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।
 
সিনেমাটিতে মোট ছয়টি গান রয়েছে। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তানজিলা রুমা, প্রতিক হাসান, লেমিস। সংগীত পরিচালক আলী আকরাম শুভ।
 
ইত্তেফাক/আনিসুর