চেম্বার আদালতে খালেদা জিয়ার জামিন স্থগিত

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৮:৫৩

কুমিল্লার হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান রবিবার এ আদেশ দেন। গত ৬ মার্চ হাইকোর্ট খালেদা জিয়াকে হত্যা মামলায় ৬ মাসের জামিন দেয়।

বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশ কোচে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

পরদিন এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপপরির্দশক (এসআই) নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন।

ইত্তেফাক/জেডএইচ