বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় তিনটি টিভি চ্যানেলের (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বন্ধে রিট খারিজ করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের রায় স্থগিত আবেদনে ‘নো অর্ডার’বলে আদেশ দেন। এর ফলে ভারতীয় তিনটি টিভি চ্যানেলের (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রিটকারী আইনজীবী একলাস উদ্দিন ভূইয়া জানান, আদালত রায় স্থগিতের ওপরে কোন আদেশ না দিয়ে নিয়মিত আপিল করতে বলেছেন।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি ভারতীয় চ্যানেল বন্ধে রিট খারিজ করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়।
গত ২৯ জানুয়ারি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ভারতীয় চ্যানেল বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেয়। বাসস
ইত্তেফাক/উজ্জল
