জন্ম থেকেই সেলিব্রেটি তৈমুর আলী খান। তাকে নিয়ে মানুষের জানার আগ্রহের কোন কমতি নেই। মা করিনা কপূরের মতে, তাঁর ছেলের মত হ্যান্ডসাম পৃথিবীতে দ্বিতীয় নেই। প্রিয়ঙ্কা চোপড়া বলেছেন, এই বয়সেই নাকি মায়ের মত পাউট করতে শিখেছে সে।
ছেলের বাবা সাইফ আলি খান নাকি ছেলের সঙ্গে থাকতে কাজে কর্মে মাঝেমধ্যেই ফাকি দিচ্ছেন। আর এ সব কিছুর মধ্যেই গুটি গুটি ২ মাসে পা দিয়েছে তৈমুর। ছেলে যত বড় হচ্ছে, সা্ইফের তত মনে হচ্ছে, আরে, এ তো দেখতে হয়েছে একদম শ্বশুরমশাইয়ের মত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ বলেন, তাঁর মা শর্মিলাও মনে করেন, তৈমুরকে তার নানাজি অর্থাৎ করিনার বাবা রণধীর কাপুর মানে ডাব্বুজির মত দেখতে। বলিউডে ডাব্বু নামেই বেশি পরিচিত রণধীর। তবে গর্বিত বাবার দাবি, তৈমুরের চোখদুটো নাকি একদম তাঁর মত।
বছর বিশের বাদে ঠিক কী রকম হয়ে দাঁড়ায় তৈমুর সেটাই এখন দেখার বিষয়।
ইত্তেফাক/রেজা
