ফাওয়াদ খানের চমকে দেয়া নতুন লুক!

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৫
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান তার সুন্দর চেহারা ও অভিনয় দক্ষতা দিয়ে সারা বিশ্বে দর্শকদের হৃদয়ে ঝর তুলেছেন। পাকিস্তান জয় করে তিনি এসেছিলেন বলিউডের রুপালী পর্দা কাপাতে। কিন্তু ভারতের উরী তে হামলার পর থেকে পাকিস্তানি শিল্পীদের ভারতে অভিনয়ের উপর নিষেধাজ্ঞা রয়েছে।
 
তবুও বলিউডের স্বল্পতম ক্যারিয়ারে এখন তিনি অনেক ভারতীয় তরুণীর প্রিন্স চার্ম। ‘খুব সুরত’ সিনেমায় তার রয়াল আভিজাত্য কিংবা ‘কাপুর এন্ড সন্স’ সিনেমায় পাশের বাড়ির ছেলের রুপ খুব দর্শক টেনেছিল। এই তো কয়েকদিন আগেও ‘অ্যায় দিল হে মুশকিল’ সিনেমায় ফাওয়াদের ক্যামিও এখনো দর্শকদের চোখে লেগে আছে।
 
৩৫ বছর বয়সী এই অভিনেতা এখন ব্যস্ত পাকিস্তানের একটি সিনেমা নিয়ে। সে সিনেমার জন্য নতুন লুক নিতে হয়েছে তাকে যা সবাইকে হতবাক করে দিবে।
 
 
ফাওয়াদের সহকর্মী মিকাল জুলফিকারের এক ফেসবুক পোস্ট থেকেই এই নতুন লুকের ফাওয়াদকে দেখা যায়।