এফআর টাওয়ারে আগুন: তাসভির ও ফারুক সাতদিনের রিমান্ডে

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২০:৫৯

বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম (৬৬) ও ভবনের জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুকের বিরুদ্ধে (৭৫) সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ রবিবার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্তকর্তা গ্রেফতারকৃত প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে শনিবার রাতে গুলশান, বসুন্ধরা ও বারিধারা এলাকায় অভিযান পরিচালনা করে মামলায় অভিযুক্ত তাসভির উল ইসলাম ও এস এম এইচ আই ফারুককে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ।

আরও পড়ুন: আফগান ভাইস প্রেসিডেন্টের ওপর হামলা, নিহত ১

ইত্তেফাক/এমআই