'হাওয়ার বইঠা'র মোড়ক উন্মোচনে এস এম জাকির

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৪
 
বাংলাদেশ বেতার ক্রীড়া ধারাভাষ্যকার আনোয়ার কবিরের প্রথম কবিতার বই ‌'হাওয়ার বইঠা'র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলা-২০১৭ এর মোড়ক উন্মোচন মঞ্চে ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, বিশিষ্ট ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক  ডা. এনায়েতউল্লাহ তুষার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইদুল ইসলাম, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী ভুইয়া, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদ রানা মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, নওশাদ সুজন, উপ-সম্পাদক তিলোত্তমা শিকদার ও তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন।
 
IMG0
 
অনুষ্ঠানে দেয়া বক্তব‌্যে জাকির হোসাইন বলেন, আমরা নতুন প্রজন্ম মেধার মাধ্যমে বিশ্বকে জয় করতে চায়। এ জন্য আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে পড়ালেখার কোনো বিকল্প নেই। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের পড়ার পাশাপাশি রাজনীতি করার আহ্বান জানান।
 
তিনি আরো বলেন, আমি কবিরের বই পড়ে আশাবাদী। তিনি লেখার মাধ্যমে সময়ের দাবি পূরণ করতে পারবেন বলে আশা করছি।
 
জাফরউল্লাহ শারাফাত বলেন, আনোয়ার কবিরের লেখায় পরিক্কতা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ইসলামের যোগ্য উত্তরসূরী হিসেবে আনোয়ার কবির নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আশাবাদী আমি।
 
বইটি প্রকাশ করেছে প্রকৃতি প্রকাশনী। বইমেলায় স্টল নং: ৪৯০।
 
ইত্তেফাক/মণ্ডল