জনপ্রিয় অভিনেত্রী অরুনা বিশ্বাস, সম্প্রতি একটি টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। খালিদ হোসেন সম্রাটের পরিচালনায় এতে অরুনার মেয়ের চরিত্রে দেখা যাবে নাদিয়া নদীকে। ‘মুখোশের অন্তরালে’ টেলিছবিটি রচনা করেছেন রানা জাকারিয়া।
নাটকটি নিয়ে অরুনা বিশ্বাস জানান, সম্রাটকে ছোটবেলা থেকেই চিনি। এবার প্রথম তার নির্দেশনায় কাজ করেছি। বেশ গুছানো একটি ইউনিটে কাজ করেছি। কাজটি নিয়ে আমি আশাবাদী।
বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, জিয়া, রিমু রোজা খন্দকার, শ্যামল মাওলা, আশিক চৌধুরী প্রমুখ।
নির্মাণ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগিরই টেলিছবিটি চ্যানেল আইতে প্রচার হবে।
ইত্তেফাক/আনিসুর
