স্বামী করণের জন্মদিন পালনে গোয়ায় বিপাশা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৫
 
বলিউড অভিনেত্রী বিপাশা বাসুর স্বামী করণে গ্রোভারের জন্মদিন আজ। আর এই মোক্ষম উপলক্ষ নিয়ে বিপাশা, তার স্বামী ও বন্ধুরা মিলে হাজির হয়েছেন ভারতের গোয়ায়। স্বামীকে চমকে দিকেই বিপাশার এই আয়োজন। 
 
গোয়ায় তাদের সঙ্গে রয়েছে এই জুটির বন্ধু ডেনি পাণ্ডে, রকি এস, আরতি সিং ও আয়াজ খান। ঠিক রাত ১২টায় কেক কেটে জন্মদিনের উদ্বোধন করেন নিজ হাতে বিপাশা। আর এই উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে ভুল করেন নি তিনি। 
 
ইনস্টাগ্রামে বেশকিছু ছবি দেখা গেছে, যেখানে ফুটে উঠেছে তাদের আড্ডা, খুনসুটি আর মজার মুহূর্তগুলো। বিপাশা করণের উদ্দেশ্যে লিখেছেন, ‘তুমি আমার সব। শুভ জন্মদিন আমার ভালবাসা।’
 
উল্লেখ্য, গত বছরের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি। বিয়ের পরেই মালদ্বীপে ছুটি কাটিয়ে তাঁরা আবার উড়ে যান আমেরিকায়। সবশেষ খবরে প্রকাশিত হয়েছে তাদের ঘরে এবার নতুন অতিথি আসছে। সম্প্রতি বিপাশা বাসু ও করণ গাইনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। 
 
খবর টাইমস অব ইন্ডিয়া। 
 
ইত্তেফাক/আনিসুর