সুন্দরবনের বিরল প্রজাতির একটি হরিণ উদ্ধার করেছে র্যাব-৬। হরিণটি খাদ্যাভাব ও প্রকৃতির বিরূপ প্রভাবে লোকালয়ে আশ্রয় নেয়। উদ্ধারকৃত হরিণটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এ এমএম জাহিদুল কবীর জানান, বিরল প্রজাতির একটি হরিণকে গত বুধবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ র্যাব ক্যাম্প সংলগ্ন খালের পাড়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় র্যাব সদস্যরা হরিণটিকে উদ্ধার করে। পরবর্তীতে হরিণটি মুন্সিগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/উজ্জল
