লাহোরে বোমা হামলায় নিহত ৯, আহত ২০

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২০
পাকিস্তানের লাহোর শহরের একটি মার্কেটের ভবনে বৃহস্পতিবার এক বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছে এই হামলায় আহত হয়েছে ২০ জন।
 
পাঞ্জাবের প্রাদেশিক পুলিশ নওয়াব হায়দার বলেন, ‘এটা একটি বোমা হামলার ঘটনা।’ উদ্ধারকারী সংস্থার নারী মুখপাত্র দিবা শেহনাজ নিহতদের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির