বাংলাদেশের তরুণ পেস সেনসেশন তাসকিন আহমেদ। জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার হিসেবে তাসকিনকে বছরের বড় একটা সময় কাটাতে হয় বিদেশের মাটিতে।তাসকিন তাই জানেন, বাবা-মাকে ছেড়ে থাকার কষ্ট, ছেলেকে ছেড়ে থাকায় বাবা-মার কষ্ট। কিন্তু দূর্ভাগ্য, অনেকেই বাবা-মাকে পাঠিয়ে দেন বৃদ্দশ্রমে। তাসকিন আহমেদ ভাবলেন সেসব মা-বাবার কাছে যাবেন। তাদের সাথে কথা বলবেন, গল্প করবেন, সময় কাটাবেন। যেই ভাবা সেই কাজ।!
বুধবার বিকেলে বাবা আবদুর রশীদ ও দুই বোন প্রিয়ন্তি ও রোজাকে নিয়ে হাজির হন আগারগাঁ প্রবীন সংঘে।সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবিও প্রকাশ করেছেন। আর বার্তা দিয়েছেন সে সব সন্তানদের জন্য, যারা তাদের মা-বাবাকে এভাবে একা ফেলে যায়।
ছবির ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘বৃদ্ধাশ্রম, আল্লাহ তাদের দীর্ঘজীবি করুক এবং সন্তানদের হেদায়েত করুক। আসুন আমরা তরুণ সমাজ প্রতীজ্ঞা করি মা-বাবাদের পাশে থাকবো এবং শ্রদ্ধা করবো সারা জীবন।’
ইত্তেফাক/রেজা
