কয়েকটি অনিয়ম, বিচ্ছিন্ন ঘটনা ও কম ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ভোটগ্রহণ। রবিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১০৭ উপজেলায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৩৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৩ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চোয়ারম্যান পদে ৩৯ উপজেলায়, ভাইস চেয়ারম্যান পদে ২২ উপজেলা এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭ উপজেলায় সর্বমোট ৮৮ জন প্রার্থী জয়ী হন।
আরও পড়ুন: সৎ ভাই ধরে রাখে, সৎ মা দেয় গরম খুন্তির ছেকা!
চতুর্থ ধাপের এই নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ, ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট, নৌকা প্রতীকে জাল ভোট দিতে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তা আটক, কেন্দ্রে ককটেল বিস্ফোরণসহ ভোট কেন্দ্রে মারামারির ঘটনা ঘটেছে। তবে এই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অন্যান্য কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণ শেষ হয়।
ইত্তেফাক/ জেডএইচডি
